কবে তুমি আসবে ব'লে রইব না বসে, আমি চলব বাহিরে।
শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে, আর সময় নাহি রে॥
বাতাস দিল দোল্, দিল দোল্;
ও তুই ঘাটের বাঁধন খোল্, ও তুই খোল্।
মাঝ-নদীতে ভাসিয়ে দিয়ে তরী বাহি রে॥
আজ শুক্লা একাদশী, হেরো নিদ্রাহারা শশী
ওই স্বপ্নপারাবারের খেয়া একলা চালায় বসি।
তোর পথ জানা নাই, নাইবা জানা নাই--
ও তোর নাই মানা নাই, মনের মানা নাই--
সবার সাথে চলবি রাতে সামনে চাহি রে॥
kabe tumi āsbe ba'le ra̮ib nā base, āmi chalab bāhire|
śhukno phuler pātāguli par̤techhe khase, ār samaẏ nāhi re||
bātās dil dol, dil dol;
o tui ghāṭer bām̐dhan khol, o tui khol|
mājh-nadīte bhāsiẏe diẏe tarī bāhi re||
āj śhuklā ekādśhī, hero nidrāhārā śhaśhī
oi sbapnapārābārer kheẏā eklā chālāẏ basi|
tor path jānā nāi, nāibā jānā nāi--
o tor nāi mānā nāi, maner mānā nāi--
sabār sāthe chalbi rāte sāmne chāhi re||