কবে সাধুর চরন ধুলি মোর লাগবে গায়
কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে গায় ।।
আমি বসে আছি আসার সিন্ধুর কুলে সদাই ।
চাতক যেমন মেঘের জল বিনে
অহর নিশি চেয়ে আছে মেঘ ধীআনে ।।
ও সে তৃষ্ণায় মৃত্যু গতি জীবনে, হলো ঐ দশা আমার ।
ভজন সাধন আমাতে নাই
কেবল মহৎ নামের দেই গো দোহাই ।।
তোমার নামের মহিমা জানাও গো সাই, পাপীর হও সদয় ।
শুনেছি সাধুর করুনা
সাধুর চরণ পরশিলে হয় গো সোনা ।।
ও যে আমার ভাগ্যে তাও হলো না, ফকির লালন কেদে কয় ।
kabe sādhur charaṇ dhuli mor lāgbe gāẏ ||
āmi base āchhi āsār sindhur kule sadāi |
chātak yeman megher jal bine
ahar niśhi cheẏe āchhe megh dhīāne ||
o se tṛṣhṇāẏ mṛtyu gati jībne, halo ai daśhā āmār |
bhajan sādhan āmāte nāi
kebal mahat nāmer dei go dohāi ||
tomār nāmer mahimā jānāo go sāi, pāpīr hao sadaẏ |
śhunechhi sādhur karunā
sādhur charaṇ parśhile haẏ go sonā ||
o ye āmār bhāgye tāo halo nā, phakir lālan kede kaẏ |