কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে--
সে তো আজকে নয় সে আজকে নয়।
ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে
সে তো আজকে নয় সে আজকে নয়।
ঝরনা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে চায়,
তেমনি করে ধেয়ে এলেম জীবনধারা বেয়ে--
সে তো আজকে নয় সে আজকে নয়।
কতই নামে ডেকেছি যে, কতই ছবি এঁকেছি যে,
কোন্ আনন্দে চলেছি, তার ঠিকানা না পেয়ে--
সে তো আজকে নয় সে আজকে নয়।
পুষ্প যেমন আলোর লাগি না জেনে রাত কাটায় জাগি,
তেমনি তোমার আশায় আমার হৃদয় আছে ছেয়ে--
সে তো আজকে নয় সে আজকে নয়॥
kabe āmi bāhir halem tomāri gān geẏe--
se to ājke naẏ se ājke naẏ|
bhule gechhi kabe theke āschhi tomāẏ cheẏe
se to ājke naẏ se ājke naẏ|
jharnā yeman bāhire yāẏ, jāne nā se kāhāre chāẏ,
temni kare dheẏe elem jībandhārā beẏe--
se to ājke naẏ se ājke naẏ|
kata̮i nāme ḍekechhi ye, kata̮i chhabi em̐kechhi ye,
kon ānande chalechhi, tār ṭhikānā nā peẏe--
se to ājke naẏ se ājke naẏ|
puṣhp yeman ālor lāgi nā jene rāt kāṭāẏ jāgi,
temni tomār āśhāẏ āmār hṛdaẏ āchhe chheẏe--
se to ājke naẏ se ājke naẏ||