Kaaraabandee

কারাবন্দী
Language

কারাবন্দি এই নীলাচলের এই শহরে; আমরা কজনা থাকি পথে,
আকাশের মত শুন্য বালুতে, কোনো নামহীন ধরণী সর্গে
যান্ত্রিকতার খোলসে ঢাকা এই সত্তা খুজে ফেরে…

তাই কোন একদিন আমরা কজন ছুটে যাই নীল তেপান্তর
সেই তেপান্তরের দূর দিগন্ত মুক্তির হাতছানি;
আকড়ে ধরে সময়ের শত গ্লানি
তবুও রঙ্গিন সুতোয় স্বপ্ন বুনি

যান্ত্রিকতার খোলসে ঢাকা এই সত্তা খুজে ফেরে…

নতুন করে স্বপ্ন -ডানায় ভেসে যাওয়ার প্রয়াস
আটকে পড়ে বাস্তবতার প্রহসনে;
তাই ছুটে যাই সেই দিগন্তে মুক্তির আঃশ্বাসে
নির্বোধ পথিক আমায় দেখে বাস্তবতার হাসে

যান্ত্রিকতার খোলসে ঢাকা এই সত্তা খুজে ফেরে…

kārābandi ei nīlāchler ei śhahre; āmrā kajnā thāki pathe,
ākāśher mat śhuny bālute, kono nāmhīn dharṇī sarge
yāntriktār kholse ḍhākā ei sattā khuje phere…

tāi kon ekdin āmrā kajan chhuṭe yāi nīl tepāntar
sei tepāntarer dūr digant muktir hātchhāni;
ākr̤e dhare samaẏer śhat glāni
tabuo raṅgin sutoẏ sbapn buni

yāntriktār kholse ḍhākā ei sattā khuje phere…

natun kare sbapn -ḍānāẏ bhese yāoẏār praẏās
āṭke par̤e bāstabtār prahasne;
tāi chhuṭe yāi sei digante muktir āḥśhbāse
nirbodh pathik āmāẏ dekhe bāstabtār hāse

yāntriktār kholse ḍhākā ei sattā khuje phere…