কার যেন এই মনের বেদন চৈত্রমাসের উতল হাওয়ায়,
ঝুমকোলতার চিকন পাতা কাঁপে রে কার চম্কে-চাওয়ায়॥
হারিয়ে-যাওয়া কার সে বাণী কার সোহাগের স্মরণখানি
আমের বোলের গন্ধে মিশে
কাননকে আজ কান্না পাওয়ায়॥
কাঁকন-দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে।
সেই কাঁকনের ঝিকিমিকি পিয়ালবনের শাখায় নাচে।
যার চোখের ওই আভাস দোলে নদী-ঢেউয়ের কোলে কোলে
তার সাথে মোর দেখা ছিল
সেই সেকালের তরী-বাওয়ায়॥
kār yen ei maner bedan chaitramāser utal hāoẏāẏ,
jhumakoltār chikan pātā kām̐pe re kār chamke-chāoẏāẏ||
hāriẏe-yāoẏā kār se bāṇī kār sohāger smaraṇkhāni
āmer boler gandhe miśhe
kānanke āj kānnā pāoẏāẏ||
kām̐kan-duṭir rinijhini kār bā ekhan mane āchhe|
sei kām̐kner jhikimiki piẏālabner śhākhāẏ nāche|
yār chokher oi ābhās dole nadī-ḍheuẏer kole kole
tār sāthe mor dekhā chhil
sei sekāler tarī-bāoẏāẏ||