Kaar nikunyaje raat kaataaye aasle praate pushp-chor

কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্‌লে প্রাতে পুষ্প-চোর
Language

কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্‌লে প্রাতে পুষ্প-চোর।
ডাকছে পাখি, ‘বৌ গো জাগো’ আর ঘুমায়ো না, রাত্রি ভোর।।
যুঁই-কুঁড়িরা চোখ মেলে চায় চুম্‌কুড়ি দেয় মৌমাছি
শাপলা-বনে চাঁদ ডুবে যায় ম্লান চোখে হায় চায় চকোর।।
ঘোম্‌টা ঠেলি’ কয় চামেলি গোল ক’রো না গুল্‌-ডাকাত,
ঢুলছে নয়ন, দুলছে গলায় বেল-টগরের ছিন্ন ডোর।।
গুন্‌গুনিয়ে মোর আঙিনায় কোন্‌ সতীনের গাইছ গুন্‌
কার মালঞ্চে ফুল ফোটায়ে হুল ফোটালে বক্ষে মোর।।

kār nikuñje rāt kāṭāẏe ās‌le prāte puṣhp-chor|
ḍākchhe pākhi, ‘bau go jāgo’ ār ghumāẏo nā, rātri bhor||
yum̐i-kum̐r̤irā chokh mele chāẏ chum‌kur̤i deẏ maumāchhi
śhāplā-bane chām̐d ḍube yāẏ mlān chokhe hāẏ chāẏ chakor||
ghom‌ṭā ṭheli’ kaẏ chāmeli gol ka’ro nā gul‌-ḍākāt,
ḍhulchhe naẏan, dulchhe galāẏ bel-ṭagrer chhinn ḍor||
gun‌guniẏe mor āṅināẏ kon‌ satīner gāichh gun‌
kār mālañche phul phoṭāẏe hul phoṭāle bakṣhe mor||