কার হাতে এই মালা তোমার পাঠালে
আজ ফাগুন দিনের সকালে।
তার বর্ণে তোমার নামের রেখা,
গন্ধে তোমার ছন্দ লেখা,
সেই মালাটি বেঁধেছি মোর কপালে
আজ ফাগুন দিনের সকালে
গানটি তোমার চলে এল আকাশে
আজ ফাগুন দিনের বাতাসে।
ওগো আমার নামটি তোমার সুরে
কেমন করে দিলে জুড়ে
লুকিয়ে তুমি ওই গানেরি আড়ালে,
আজ ফাগুন দিনের সকালে।
kār hāte ei mālā tomār pāṭhāle
āj phāgun diner sakāle|
tār barṇe tomār nāmer rekhā,
gandhe tomār chhand lekhā,
sei mālāṭi bem̐dhechhi mor kapāle
āj phāgun diner sakāle
gānṭi tomār chale el ākāśhe
āj phāgun diner bātāse|
ogo āmār nāmṭi tomār sure
keman kare dile jur̤e
lukiẏe tumi oi gāneri ār̤āle,
āj phāgun diner sakāle|