Kaanyachanajamghaa

কাঞ্চনজংঘা
Language

একটু ভালো করে বাঁচবো বলে আর একটু
বেশী রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার
নীলচে পাহাড়
পারলো না কিছুতেই তোমার
কলকাতা আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায়
আমি কলকাতায়
সোনার স্বপ্ন
খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়
রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের
জঙ্গলে
ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের
কোলে
জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার
বিছানা
কখন
যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের
থানা
তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার
দারোয়ান
পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন
আমার সেই কাঞ্চন
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন
বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার
ক্যালিংপঙ
জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট
লজের থেকে কম
রাত্রির নেমে এলে আসবে তোমার
ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার
ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে
বলো না তাকে আমি দারোয়ান শুধু
বলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন
বেঁধে না ফেলে সংসার
আর কিছু
টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের
ঘরে
আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছু
তাকে আর
শুধু এই সত্তর
টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের
মাকড়ী বেঁচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার
কাঞ্চনকে
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তুমি যাকে বলো সোনা
আমি তাকে বলি কাঞ্চন
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন
তো পাইলে সোনা অনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন

ekṭu bhālo kare bām̐chbo bale ār ekṭu
beśhī rojgār
chhār̤lām ghar āmi chhār̤lām bhālobāsā āmār
nīlche pāhār̤
pārlo nā kichhutei tomār
kalkātā āmāke bhuliẏe dite
pāhār̤i rāstār dhāre bastir āmār kāñchanke
kāñchan jānā kāñchan ghar
kāñchanajaṁghā kāñchan man
to pāile sonā nu la̮iẏo
ma̮ullā hāṅachukāñchan
sonār khom̐je keu katdur deśhe yāẏ
āmi kalakātāẏ
sonār sbapn
khum̐je phiri ekā ekā tomāder dharmatalāẏ
rātrir neme ele tinśho bachhrer simenṭer
jaṅgale
phire chale yāi sei pāhār̤i bastir kāñchaner
kole
jaṁ dharā raṅ chaṭā pārker beñchiṭā āmār
bichhānā
kakhan
ye tule niẏe giẏechhilo āmāke tomāder
thānā
tin mās jel kheṭe ekhan āmi sei thānār
dāroẏān
pārbo nā phire pete haẏato kondin
āmār sei kāñchan
kāñchan jānā kāñchan ghar
kāñchanajaṁghā kāñchan man
to pāile sonā nu la̮iẏo
ma̮ullā hāṅachukāñchan
ber̤āte yadi tumi yāo kondin āmār
kyāliṁpaṅ
jene rekho śhaṁkar hoṭeler bhār̤ā ṭurisṭ
lajer theke kam
rātrir neme ele āsbe tomār
ghare chulliṭā jbāliẏe dite
ār keu naẏ se ye āmār
phele āsā nīlche pāhār̤i meẏe
balo nā tāke āmi dāroẏān śhudhu
balo karchhi bhāloi rojgār
ai bastir ḍrāibhār chigmir sāthe yen
bem̐dhe nā phele saṁsār
ār kichhu
ṭākā āmi jamāte pārle yābo yābo phire
pāhār̤i rāstār dhārer bastir āmār nijer
ghare
ār yadi dekh tār kapāle sim̐dur balo nā kichhu
tāke ār
śhudhu ei sattar
ṭākā tumi yadi pāro guje dio hāte tār
ṭrener ṭikiṭer bhār̤āṭā se diẏechhilo kāner
mākr̤ī bem̐che
bhālobāsār sei dām tumi diẏe dio āmār
kāñchanke
kāñchan jānā kāñchan ghar
kāñchanajaṁghā kāñchan man
tumi yāke balo sonā
āmi tāke bali kāñchan
kāñchan jānā kāñchan ghar
kāñchanajaṁghā kāñchan man
to pāile sonā nu la̮iẏo
ma̮ullā hāṅachukāñchan