দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার।
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ ,
ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী ,দিতে হবে পাড়ি , নিতে হবে তরী পার।।
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
“হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী ! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র।
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান ,
আসিয়া অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান
আজি পরীক্ষা , জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী , ফুলিতেছে জল ,কান্ডারী হুশিয়ার!
দুর্গম গিরি, কান্তার মরূ, দুস্তর পারাবার
লংঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার।
durgam giri, kāntār marū, dustar pārābār
laṁghite habe rātri niśhithe yātrīrā huśhiẏār|
dulitechhe tarī, phulitechhe jal, bhulitechhe mājhi path ,
chhir̤iẏāchhe pāl, ke dharibe hāl, āchhe kār himmat?
ke āchh joẏān hao āguẏān hām̐kichhe bhabiṣhyat|
e tuphān bhārī ,dite habe pār̤i , nite habe tarī pār||
asahāẏ jāti marichhe ḍubiẏā, jānenā santaraṇ
kānḍārī ! āj dekhib tomār mātṛmukti pan|
“hindu nā orā muslim?” oi jijñāse kon jan?
kānḍārī ! bal ḍubichhe mānuṣh, santān mor mā’ra|
phām̐sir mañche geẏe gel yārā jībner jaẏagān ,
āsiẏā alakṣhye dām̐r̤āẏechhe tārā, dibe kon balidān
āji parīkṣhā , jātir athbā jāter karibe trāṇ?
dulitechhe tarī , phulitechhe jal ,kānḍārī huśhiẏār!
durgam giri, kāntār marū, dustar pārābār
laṁghite habe rātri niśhithe yātrīrā huśhiẏār|