Kaamdaar samay alp

কাঁদার সময় অল্প
Work
Language

কাঁদার সময় অল্প ওরে, ভোলার সময় বড়ো
যাবার দিনে শুকনো বকুল মিথ্যে করিস জড়ো ॥
     আগমনীর নাচের তালে    নতুন মুকুল নামল ডালে,
     নিঠুর হাওয়ায় পুরানো ফুল ওই-যে পড়ো-পড়ো ॥
ছিন্নবাঁধন পান্থরা যায় ছায়ার পানে চলে,
কান্না তাদের রইল পড়ে শীর্ণ তৃণের কোলে।
     জীর্ণ পাতা উড়িয়ে ফেলা    খেল্‌, কবি, সেই শিশুর খেলা--
     নতুন গানে কাঁচা সুরের প্রাণের বেদী গড়ো ॥

kām̐dār samaẏ alp ore, bholār samaẏ bar̤o
yābār dine śhukno bakul mithye karis jar̤o ||
     āgamnīr nācher tāle    natun mukul nāmal ḍāle,
     niṭhur hāoẏāẏ purāno phul oi-ye par̤o-par̤o ||
chhinnabām̐dhan pāntharā yāẏ chhāẏār pāne chale,
kānnā tāder ra̮il par̤e śhīrṇ tṛṇer kole|
     jīrṇ pātā ur̤iẏe phelā    khel‌, kabi, sei śhiśhur khelā--
     natun gāne kām̐chā surer prāṇer bedī gar̤o ||