কাল রাতের বেলা গান এল মোর মনে,
তখন তুমি ছিলে না মোর সনে॥
যে কথাটি বলব তোমায় ব'লে কাটল জীবন নীরব চোখের জলে
সেই কথাটি সুরের হোমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে--
তখন তুমি ছিলে না মোর সনে॥
ভেবেছিলেম আজকে সকাল হলে
সেই কথাটি তোমায় যাব বলে
ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে পাখির গানে আকাশ গেল পুরে,
সেই কথাটি লাগল না সেই সুরে যতই প্রয়াস করি পরানপণে--
যখন তুমি আছ আমার সনে॥
kāl rāter belā gān el mor mane,
takhan tumi chhile nā mor sane||
ye kathāṭi balab tomāẏ ba'le kāṭal jīban nīrab chokher jale
sei kathāṭi surer homānle uṭhal jbale ekṭi ām̐dhār kṣhaṇe--
takhan tumi chhile nā mor sane||
bhebechhilem ājke sakāl hale
sei kathāṭi tomāẏ yāb bale
phuler udās subās ber̤āẏ ghure pākhir gāne ākāśh gel pure,
sei kathāṭi lāgal nā sei sure yata̮i praẏās kari parānapṇe--
yakhan tumi āchh āmār sane||