কাগজের নৌকা কেউ বানিয়েছে তা
চুপ চাপ ভাসিয়েছে জলে।
রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম
নিজস্ব কথাটুকু বলে।
সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি
কার কথা আজো বাজে কানে!
কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি
জননী শব্দটার মানে।
সেই ঘর সেই বাড়ি,
দুষ্টুমি বাড়াবাড়ি—
তাঁর কথা কখনো শুনিনি
অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেনো পিছু ডাকে
ভালোবাসা মানেই জননী।
পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়।
দিনটা কাটে শুধু ব্যাস্ততায়
রাতটা কাটে গানে গানে—
রাতটা কাটুক গানে… পানে…..
kāgjer naukā keu bāniẏechhe tā
chup chāp bhāsiẏechhe jale|
relgār̤i jhamājham, keu beśhi keu kam
nijasb kathāṭuku bale|
sandhyer mukhomukhi kār mukh deẏ um̐ki
kār kathā ājo bāje kāne!
keno eto khom̐jākhum̐ji, etodin pare bujhi
jannī śhabdaṭār māne|
sei ghar sei bār̤i,
duṣhṭumi bār̤ābār̤i—
tām̐r kathā kakhno śhunini
abādhy chheleṭāke smṛti keno pichhu ḍāke
bhālobāsā mānei jannī|
pāglā ghor̤ā chhuṭe chhuṭe yāẏ|
dinṭā kāṭe śhudhu byāstatāẏ
rātṭā kāṭe gāne gāne—
rātṭā kāṭuk gāne… pāne…..