কাছে ছিলে, দূরে গেলে--দূর হতে এসো কাছে।
ভুবন ভ্রমিলে তুমি--সে এখনো বসে আছে॥
ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো--
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।
জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল--
উন্মাদ তানে তানে কেটে গেছে তাল।
কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কি না--
নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে॥
কাছে ছিলে, দূরে গেলে
Work
Language
kāchhe chhile, dūre gele--dūr hate eso kāchhe|
bhuban bhramile tumi--se ekhno base āchhe||
chhil nā premer ālo, chinite pāro ni bhālo--
ekhan birahānle premānal jbaliẏāchhe|
jaṭil haẏechhe jāl, pratikūl hal kāl--
unmād tāne tāne keṭe gechhe tāl|
ke jāne tomār bīṇā sure phire yābe ki nā--
niṭhur bidhir ṭāne tār chhim̐r̤e yāẏ pāchhe||