যদি কখনো ভুল হয়ে যায়
তুমি অপরাধ নিওনা
জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে
চেয়ে থাকা পথ শেষ হবে কিনা॥
মুসাফির আমি খুঁজে খুঁজে
ভুল পথে যদি হারিয়ে যাই একদিন
হয়তো কখনো আর ফেরা হবেনা
অভিমানী পথ চেয়ে দিন গুনো না॥
এই গান যদি সেই রাগিনীতে
সুর হয়ে বাজে তোমার কানে
জেনে নিও তুমি সেদিনের মত
আজো তোমাকে ভালবেসে ভাল আছি॥
yadi kakhno bhul haẏe yāẏ
tumi aprādh nionā
jāninā kondin byathār pradīp jbele
cheẏe thākā path śheṣh habe kinā||
musāphir āmi khum̐je khum̐je
bhul pathe yadi hāriẏe yāi ekdin
haẏato kakhno ār pherā habenā
abhimānī path cheẏe din guno nā||
ei gān yadi sei rāginīte
sur haẏe bāje tomār kāne
jene nio tumi sediner mat
ājo tomāke bhālbese bhāl āchhi||