Jhumur naache dumur gaachhe ghunur bemdhe gaay

ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায়
Language

দ্বৈত:  ঝুমুর নাচে ডুমুর গাছে ঘুঙুর বেঁধে গায় (লো)।
     নাচন দুজন মাদল, বাঁশি, নূপুর নিয়ে আয় (লো)।।
স্ত্রী:   আর জনমে চোরকাঁটা তুই ছিলি (রে)
     এই জনমে আঁচল ছিঁড়ে হৃদয়ে বিঁধিলি।
পুরুষ:চোরকাঁটা নয় ছিলাম পানের খিলি লো
     গয়না ছিলাম গায় (লো)।।
স্ত্রী:   ঝিলমিলয়ে ঝিলের জল নাচায় শালুক ফুল-
পুরুষ:শালুক যেন মুখাখানি তোর লো ঝিলের ঢেউ যেন এলোচুল।
স্ত্রী:   কুহু কুহু ডেকে কোকিল কাহার কথা কহে
পুরুষ:সেই কথা কয় কোয়েলা আর জনমে করেছি যা তোরই বিরহে।
দ্বৈত:  সে জনমের দু’টি হৃদয় এ জনমে হায়
     এক হতে যে চায় লো এক হতে যে চায়।।

dbait:  jhumur nāche ḍumur gāchhe ghuṅur bem̐dhe gāẏ (leা)|
     nāchan dujan mādal, bām̐śhi, nūpur niẏe āẏ (leা)||
strī:   ār janme cheাrakām̐ṭā tui chhili (re)
     ei janme ām̐chal chhim̐r̤e hṛdaẏe bim̐dhili|
puruṣh:cheাrakām̐ṭā naẏ chhilām pāner khili leা
     gaẏanā chhilām gāẏ (leা)||
strī:   jhilamilaẏe jhiler jal nāchāẏ śhāluk phul-
puruṣh:śhāluk yen mukhākhāni teাra leা jhiler ḍheu yen eleাchul|
strī:   kuhu kuhu ḍeke keাkil kāhār kathā kahe
puruṣh:sei kathā kaẏ keাẏelā ār janme karechhi yā teাra̮i birhe|
dbait:  se janmer du’ṭi hṛdaẏ e janme hāẏ
     ek hate ye chāẏ leা ek hate ye chāẏ||