Jharo jharo jharo jharo jhare raner jharnaa

ঝরো ঝরো ঝরো ঝরো ঝরে রঙের ঝর্না
Language

ঝরো ঝরো ঝরো ঝরো ঝরে রঙের ঝর্না।
আয় আয় আয় আয় সে রসের সুধায় হৃদয় ভর্না।।

সেই মুক্ত বন্যাধারায় ধারায় চিত্ত মৃত্যু-আবেশ হারায়,
ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা।।

তার কলধ্বনি দখিন-হাওয়ায় ছড়ায় গগনময়,
মর্মরিয়া আসে ছুটে নবীন কিশলয়।

বনের বীণায় বীণায় ছন্দ জাগে বসন্তপঞ্চমের রাগে
ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ।।

jharo jharo jharo jharo jhare raṅer jharnā|
āẏ āẏ āẏ āẏ se raser sudhāẏ hṛdaẏ bharnā||

sei mukt banyādhārāẏ dhārāẏ chitt mṛtyu-ābeśh hārāẏ,
o sei raser paraśh peẏe dharā nityanabīnabarṇā||

tār kaladhbani dakhin-hāoẏāẏ chhar̤āẏ gaganamaẏ,
marmariẏā āse chhuṭe nabīn kiśhalaẏ|

baner bīṇāẏ bīṇāẏ chhand jāge basantapañchamer rāge
o sei sure sure sur miliẏe ānandagān ||