ঝরো-ঝরো ঝরো-ঝরো ঝরে রঙের ঝর্না।
আ য় আ য় আ য় আয় সে রসের সুধায় হৃদয় ভর্-না ॥
সেই মুক্ত বন্যাধারায় ধারায় চিত্ত মৃত্যু-আবেশ হারায়,
ও সেই রসের পরশ পেয়ে ধরা নিত্যনবীনবর্ণা ॥
তার কলধ্বনি দখিন-হাওয়ায় ছড়ায় গগনময়,
মর্মরিয়া আসে ছুটে নবীন কিশলয়।
বনের বীণায় বীণায় ছন্দ জাগে বসন্তপঞ্চমের রাগে--
ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দগান ধর্-না ॥
ঝরো
Work
Language
jharo-jharo jharo-jharo jhare raṅer jharnā|
ā ẏ ā ẏ ā ẏ āẏ se raser sudhāẏ hṛdaẏ bhar-nā ||
sei mukt banyādhārāẏ dhārāẏ chitt mṛtyu-ābeśh hārāẏ,
o sei raser paraśh peẏe dharā nityanabīnabarṇā ||
tār kaladhbani dakhin-hāoẏāẏ chhar̤āẏ gaganamaẏ,
marmariẏā āse chhuṭe nabīn kiśhalaẏ|
baner bīṇāẏ bīṇāẏ chhand jāge basantapañchamer rāge--
o sei sure sure sur miliẏe ānandagān dhar-nā ||