Jharaa paataar gaan

ঝরা পাতার গান
Year
Language

ও ঝরা পাতা ও ঝরা পাতাগো
তোমার সাথে আমার রাত পোহানো কথাগো
তোমার সাথে আমার দিন কাটানো কথা

হলুদ পাতার বুকে দিলো
সবুজ পাতা চুম্। আর…
শুকনো পাতা নূপুর পায়ে
রুমঝুম… রুমঝুম… রুমঝুম।

একটা পাতার ইচ্ছে হলো
আকাশটাকে ছোঁবে
পাখির সাথে মেললো ডানা
সূর্য উঠলো পূবে।
আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয়
পাখিটারে পাতার আজকে
লাগলো ভীষণ ভালো।
ও ঝরা পাতা…

পাতায় পাতায় কাব্য গাঁথা
পাতায় লেখা গান।
শিরায় শিরায় স্বপ্ন আমার
ভীষণ অভিমান।
কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো
আমার বসত অন্ধকারে
তোরা থাকিস ভালো।

o jharā pātā o jharā pātāgo
tomār sāthe āmār rāt pohāno kathāgo
tomār sāthe āmār din kāṭāno kathā

halud pātār buke dilo
sabuj pātā chum| ār…
śhukno pātā nūpur pāẏe
rumjhum… rumjhum… rumjhum|

ekṭā pātār ichchhe halo
ākāśhṭāke chhom̐be
pākhir sāthe mello ḍānā
sūry uṭhlo pūbe|
āgunrāṅā sūryaṭār kusumarṅā āloẏ
pākhiṭāre pātār ājke
lāglo bhīṣhaṇ bhālo|
o jharā pātā…

pātāẏ pātāẏ kāby gām̐thā
pātāẏ lekhā gān|
śhirāẏ śhirāẏ sbapn āmār
bhīṣhaṇ abhimān|
kon chhoble sbapn āmār halo sādākālo
āmār basat andhakāre
torā thākis bhālo|