ঝড় উঠেছে বাউল বাতাস
আজকে হলো সাথী।
সাত মহলা, স্বপ্নপুরী
নিভল হাজার ভাতি।।
রুদ্র বীণার ঝংকারেতে
ক্ষুব্ধ জীবন উঠল মেতে।
সকল আশার রঙ্গিন নেশা
ঘুচল রাতারাতি।।
আকাশ জুড়ে দীর্ঘশ্বাসে
মাতন হলো শুরু।
সুরের স্বপন ভাঙল
শুনে মেঘের গুরু গুরু।
উড়ছে ভুলের ঘূর্ণি হাওয়া
সকল চাওয়া, সকল পাওয়া।
শুকনো পাতার মর মরিয়া
করছে মাতামাতি।।
jhar̤ uṭhechhe bāul bātās
ājke halo sāthī|
sāt mahlā, sbapnapurī
nibhal hājār bhāti||
rudr bīṇār jhaṁkārete
kṣhubdh jīban uṭhal mete|
sakal āśhār raṅgin neśhā
ghuchal rātārāti||
ākāśh jur̤e dīrghaśhbāse
mātan halo śhuru|
surer sbapan bhāṅal
śhune megher guru guru|
ur̤chhe bhuler ghūrṇi hāoẏā
sakal chāoẏā, sakal pāoẏā|
śhukno pātār mar mariẏā
karchhe mātāmāti||