ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে।
বেরিয়ে এলো নতুন পাতা পল্লবহীন শাখে।।
ক্ষুদ্র আমার শুকনো ডালে
দুঃসাহসের রুদ্র ভালে
কচি পাতার লাগলো নাচন ভীষণ ঘূর্ণিপাকে।
স্তবির আমার ভয় টুটেছে গভীর শঙ্খ্-রবে,
মন মেতেছে আজ নতুনের ঝড়ের মহোৎসবে।
কিশলয়ের জয়-পতাকা
অন্তরে আজ মেললো পাখা
প্রণাম জানাই ভয়-ভাঙানো অভয়-মহাত্মাকে।।
ঝড় এসেছে ঝড় এসেছে কাহারা যেন ডাকে
Work
Language
jhar̤ esechhe jhar̤ esechhe kāhārā yen ḍāke|
beriẏe eleা natun pātā pallabhīn śhākhe||
kṣhudr āmār śhukneা ḍāle
duḥsāhser rudr bhāle
kachi pātār lāgleা nāchan bhīṣhaṇ ghūrṇipāke|
stabir āmār bhaẏ ṭuṭechhe gabhīr śhaṅkh-rabe,
man metechhe āj natuner jhar̤er maheাtsabe|
kiśhalaẏer jaẏ-patākā
antare āj melleা pākhā
praṇām jānāi bhaẏ-bhāṅāneা abhaẏ-mahātmāke||