জেনো প্রেম চিরঋণী আপনারি হরষে,
জেনো, প্রিয়ে।
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।
কলঙ্ক যাহা আছে,
দূর হয় তার কাছে,
কালিমার 'পরে তার অমৃত সে বরসে॥
জেনো প্রেম চিরঋণী
Work
Language
jeno prem chiraṛṇī āpnāri harṣhe,
jeno, priẏe|
sab pāp kṣhamā kari ṛṇśhodh kare se|
kalaṅk yāhā āchhe,
dūr haẏ tār kāchhe,
kālimār 'pare tār amṛt se barse||