Jeebner naam yadi raakhaa hay bhul

জীবনের নাম যদি রাখা হয় ভুল
Work
Year
Language

জীবনের নাম যদি রাখা হয় ভুল।।
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।।
জীবনের নাম যদি রাখা হয় ভুল।।
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।।
যা কিছু পেয়েছি আমি,
তা আমার নয়।।
চিঠি যেন এসে গেছে,
ভুল ঠিকানায়
খুঁজে পাওয়া যাবে না তো
হারালো যে কূল
ভুল সবই ভুল
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।।
পাবে না তো খুঁজে কেউ
আমার খবর
মনের অনেক নিচে
দিয়েছি কবর
যদি কেউ আসে তবে
বোলো আমি নেই।।
চোখে জল আসবে
মনে পড়লেই
ফুটেছে আমার বুকে
ব্যথার বকুল
ভুল সবই ভুল
জীবনের নাম যদি রাখা হয় ভুল।।
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল।।

jībner nām yadi rākhā haẏ bhul||
smṛtir nām tabe bednār phul
bhul saba̮i bhul||
jībner nām yadi rākhā haẏ bhul||
smṛtir nām tabe bednār phul
bhul saba̮i bhul||
yā kichhu peẏechhi āmi,
tā āmār naẏ||
chiṭhi yen ese gechhe,
bhul ṭhikānāẏ
khum̐je pāoẏā yābe nā to
hārālo ye kūl
bhul saba̮i bhul
jībner nām yadi rākhā haẏ bhul
smṛtir nām tabe bednār phul
bhul saba̮i bhul||
pābe nā to khum̐je keu
āmār khabar
maner anek niche
diẏechhi kabar
yadi keu āse tabe
bolo āmi nei||
chokhe jal āsbe
mane par̤alei
phuṭechhe āmār buke
byathār bakul
bhul saba̮i bhul
jībner nām yadi rākhā haẏ bhul||
smṛtir nām tabe bednār phul
bhul saba̮i bhul||