জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে!
নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল।
এল, এল।
বাহির হতে চায় মন, চায়, চায় রে--
করে কাহার অন্বেষণ।
ফাগুন-হাওয়ার দোল দিয়ে যায় হিল্লোল--
চিতসাগর উদ্বেল। এল, এল।
দখিনবায়ু ছুটিয়াছে, বুঝি খোঁজে কোন্ ফুল ফুটিয়াছে--
খোঁজে বনে বনে-- খোঁজে আমার মনে।
নিশিদিন আছে মন জাগিকার পদপরশন-লাগি--
তারি তরে মর্মের কাছে শতদলদল মেলিয়াছে
আমার মন॥
jībne e ki pratham basant el, el! el re!
nabīn bāsanāẏ chañchal yauban nabīn jīban pel|
el, el|
bāhir hate chāẏ man, chāẏ, chāẏ re--
kare kāhār anbeṣhaṇ|
phāgun-hāoẏār dol diẏe yāẏ hillol--
chitasāgar udbel| el, el|
dakhinabāẏu chhuṭiẏāchhe, bujhi khom̐je kon phul phuṭiẏāchhe--
khom̐je bane bane-- khom̐je āmār mane|
niśhidin āchhe man jāgikār padaparśhan-lāgi--
tāri tare marmer kāchhe śhatadaldal meliẏāchhe
āmār man||