জীবনে আজ কি প্রথম এল বসন্ত।
নবীনবাসনাভরে হৃদয় কেমন করে,
নবীন জীবনে হল জীবন্ত।
সুখভরা এ ধরায় মন বাহিরিতে চায়,
কাহারে বসাতে চায় হৃদয়ে।
তাহারে খুঁজিব দিকদিগন্ত॥
যেমন দখিনে বায়ু ছুটেছে, না জানি কোথায় ফুল ফুটেছে,
তেমনি আমিও, সখী যাব-- না জানি কোথায় দেখা পাব।
কার সুধাস্বর-মাঝে, জগতের গীত বাজে,
প্রভাত জাগিছে কার নয়নে,
কাহার প্রাণের প্রেম অনন্ত
তাহারে খুঁজিব দিকদিগন্ত॥
jībne āj ki pratham el basant|
nabīnabāsanābhre hṛdaẏ keman kare,
nabīn jībne hal jībant|
sukhabhrā e dharāẏ man bāhirite chāẏ,
kāhāre basāte chāẏ hṛdaẏe|
tāhāre khum̐jib dikadigant||
yeman dakhine bāẏu chhuṭechhe, nā jāni kothāẏ phul phuṭechhe,
temni āmio, sakhī yāb-- nā jāni kothāẏ dekhā pāb|
kār sudhāsbar-mājhe, jagter gīt bāje,
prabhāt jāgichhe kār naẏane,
kāhār prāṇer prem anant
tāhāre khum̐jib dikadigant||