Jeebanamarner seemaanaa chhaaraaye

জীবনমরণের সীমানা ছাড়ায়ে
Work
Language

জীবনমরণের সীমানা ছাড়ায়ে,
বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে ॥
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে ॥
নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার-কেশভার দিয়েছে বিছায়ে।
আজি এ কোন্‌ গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নাবিয়া!
ভুবন মিলে যায় সুরের রণনে,
গানের বেদনায় যাই যে হারায়ে ॥

jībanamarṇer sīmānā chhār̤āẏe,
bandhu he āmār, raẏechh dām̐r̤āẏe ||
e mor hṛdaẏer bijan ākāśhe
tomār mahāsan ālote ḍhākā se,
gabhīr kī āśhāẏ nibir̤ pulke
tāhār pāne chāi du bāhu bār̤āẏe ||
nīrab niśhi tab charaṇ nichhāẏe
ām̐dhār-keśhbhār diẏechhe bichhāẏe|
āji e kon‌ gān nikhil plābiẏā
tomār bīṇā hate āsil nābiẏā!
bhuban mile yāẏ surer raṇne,
gāner bedanāẏ yāi ye hārāẏe ||