Jbalne

জ্বলনে
Work
Language

দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম
দীপ্ত সে হেম—
নিত্য সে নিঃসংশয়, গৌরব তার অক্ষয়।
দুরাকাঙ্খার পরপারে বিরহতীর্থে করে বাস
যেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায় চিরনৈরাশ,
তৃষ্ণাদাহনমুক্ত অনুদিন অমলিন রয়।
গৌরব তার অক্ষয়—
অশ্রু-উৎস-জল-স্নান তাপস মৃত্যুঞ্জয়॥

duḥkher yajñ-anal-jbalne janme ye prem
dīpt se hem—
nity se niḥsaṁśhaẏ, gaurab tār akṣhaẏ|
durākāṅkhār parpāre birahatīrthe kare bās
yethā jbale kṣhubdh homāgniśhikhāẏ chiranairāśh,
tṛṣhṇādāhanamukt anudin amlin raẏ|
gaurab tār akṣhaẏ—
aśhru-uts-jal-snān tāpas mṛtyuñjaẏ||