দুঃখের যজ্ঞ-অনল-জ্বলনে জন্মে যে প্রেম
দীপ্ত সে হেম,
নিত্য সে নিঃসংশয়,
গৌরব তার অক্ষয়॥
দুরাকাঙক্ষার পরপারে বিরহতীর্থে করে বাস
যেথা জ্বলে ক্ষুব্ধ হোমাগ্নিশিখায় চিরনৈরাশ--
তৃষ্ণাদাহনমুক্ত অনুদিন অমলিন রয়।
গৌরব তার অক্ষয়॥
অশ্রু-উৎস-জল-স্নানে তাপস জ্যোতির্ময়
আপনারে আহুতি-দানে হল সে মৃত্যুঞ্জয়।
গৌরব তার অক্ষয়॥
duḥkher yajñ-anal-jbalne janme ye prem
dīpt se hem,
nity se niḥsaṁśhaẏ,
gaurab tār akṣhaẏ||
durākāṅakṣhār parpāre birahatīrthe kare bās
yethā jbale kṣhubdh homāgniśhikhāẏ chiranairāśh--
tṛṣhṇādāhanamukt anudin amlin raẏ|
gaurab tār akṣhaẏ||
aśhru-uts-jal-snāne tāpas jyotirmaẏ
āpnāre āhuti-dāne hal se mṛtyuñjaẏ|
gaurab tār akṣhaẏ||