Jbaale deyaali jbaale

জ্বালো দেয়ালি জ্বালো
Language

জ্বালো দেয়ালি জ্বালো
অসীম তিমিরে শ‍্যামা মা যে অযুত কোটি আলো।।
     এলো শক্তি অশিব নাশিনী
     এলো অভয়া চির বিজয়িনী
কালো রূপের স্নিগ্ধ লাবনি নয়ন মন জুড়ালো।।
গ্রহ তারার দেওয়ালি জলিছে পবনে
জ্বালো দীপালি জীবনের সব ভবনে।
     এলো শিবানী প্রাণ দিতে সবে
রক্ষা করিতে পীড়িত মানবে ধরাবে বাসিতে ভালো।।

jbāleা deẏāli jbāleা
asīm timire śhyāmā mā ye ayut keাṭi āleা||
     eleা śhakti aśhib nāśhinī
     eleা abhaẏā chir bijaẏinī
kāleা rūper snigdh lābni naẏan man jur̤āleা||
grah tārār deoẏāli jalichhe pabne
jbāleা dīpāli jībner sab bhabne|
     eleা śhibānī prāṇ dite sabe
rakṣhā karite pīr̤it mānbe dharābe bāsite bhāleা||