Jayayaatraay yaao go

জয়যাত্রায় যাও গো
Work
Language

জয়যাত্রায় যাও গো, ওঠো জয়রথে তব।
মোরা জয়মালা গেঁথে আশা চেয়ে বসে রব॥
মোরা   আঁচল বিছায়ে রাখি    পথধুলা দিব ঢাকি,
     ফিরে এলে হে বিজয়ী,
     তোমায়    হৃদয়ে বরিয়া লব॥
আঁকিয়ো হাসির রেখা সজল আঁখির কোণে,
নব বসন্তশোভা এনো এ কুঞ্জবনে।
     তোমার    সোনার প্রদীপে জ্বালো
     আঁধার ঘরের আলো,
পরাও রাতের ভালে চাঁদের তিলক নব॥

jaẏayātrāẏ yāo go, oṭho jaẏarthe tab|
morā jaẏamālā gem̐the āśhā cheẏe base rab||
morā   ām̐chal bichhāẏe rākhi    pathdhulā dib ḍhāki,
     phire ele he bijaẏī,
     tomāẏ    hṛdaẏe bariẏā lab||
ām̐kiẏo hāsir rekhā sajal ām̐khir koṇe,
nab basantaśhobhā eno e kuñjabne|
     tomār    sonār pradīpe jbālo
     ām̐dhār gharer ālo,
parāo rāter bhāle chām̐der tilak nab||