জয় তব হোক জয় ।
স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয় ।
বহুদিন হতে ভারতের বাণী আছিল নীরবে অপমান মানি,
তুমি তারে আজ জাগায়ে তুলিয়া রটালে বিশ্বময় ।
জ্ঞানমন্দিরে জ্বালায়েছ তুমি যে নব আলোকশিখা
তোমার সকল ভ্রাতার ললাটে দিল উজ্জ্বল টিকা ।
অবারিতগতি তব জয়রথ ফিরে যেন আজি সকল জগৎ,
দু:খ দীনতা যা আছে মোদের তোমারে বাঁধি না রয় ।।
jaẏ tab hok jaẏ |
sbadeśher gale dāo tumi tule yaśhomālā akṣhaẏ |
bahudin hate bhārter bāṇī āchhil nīrbe apmān māni,
tumi tāre āj jāgāẏe tuliẏā raṭāle biśhbamaẏ |
jñānamandire jbālāẏechh tumi ye nab ālokśhikhā
tomār sakal bhrātār lalāṭe dil ujjbal ṭikā |
abāritagti tab jaẏarath phire yen āji sakal jagat,
du:kha dīntā yā āchhe moder tomāre bām̐dhi nā raẏ ||