জয় তব বিচিত্র আনন্দ, হে কবি,
জয় তোমার করুণা।
জয় তব ভীষণ সব-কলুষ-নাশন রুদ্রতা।
জয় অমৃত তব, জয় মৃত্যু তব,
জয় শোক তব, জয় সান্ত্বনা ॥
জয় পূর্ণজাগ্রত জ্যোতি তব,
জয় তিমিরনিবিড় নিশীথিনী ভয়দায়িনী।
জয় প্রেমমধুময় মিলন তব জয় অসহ বিচ্ছেদবেদনা ॥
জয় তব বিচিত্র আনন্দ
Work
Language
jaẏ tab bichitr ānand, he kabi,
jaẏ tomār karuṇā|
jaẏ tab bhīṣhaṇ sab-kaluṣh-nāśhan rudratā|
jaẏ amṛt tab, jaẏ mṛtyu tab,
jaẏ śhok tab, jaẏ sāntbanā ||
jaẏ pūrṇajāgrat jyoti tab,
jaẏ timiranibir̤ niśhīthinī bhaẏadāẏinī|
jaẏ premamadhumaẏ milan tab jaẏ asah bichchhedabednā ||