জয় হোক, জয় হোক নব অরুণোদয়।
পূর্বদিগঞ্চল হোক জ্যোতির্ময়॥
এসো অপরাজিত বাণী, অসত্য হানি--
অপহত শঙ্কা, অপগত সংশয় ॥
এসো নবজাগ্রত প্রাণ, চিরযৌবনজয়গান।
এসো মৃত্যুঞ্জয় আশা জড়ত্বনাশা--
ক্রন্দন দূর হোক, বন্ধন হোক ক্ষয় ॥
জয় হোক, জয় হোক
Work
Language
jaẏ hok, jaẏ hok nab aruṇodaẏ|
pūrbadigañchal hok jyotirmaẏ||
eso aparājit bāṇī, asaty hāni--
aphat śhaṅkā, apgat saṁśhaẏ ||
eso nabajāgrat prāṇ, chirayaubanajaẏagān|
eso mṛtyuñjaẏ āśhā jar̤atbanāśhā--
krandan dūr hok, bandhan hok kṣhaẏ ||