জয় ভৈরব, জয় শঙ্কর!
জয় জয় জয় প্রলয়ঙ্কর, শঙ্কর শঙ্কর ॥
জয় সংশয়ভেদন, জয় বন্ধনছেদন,
জয় সঙ্কটসংহর শঙ্কর শঙ্কর ॥
তিমিরহৃদ্বিদারণ জ্বলদগ্নিনিদারুণ,
মরুশ্মশানসঞ্চর শঙ্কর শঙ্কর!
বজ্রঘোষবাণী, রুদ্র, শূলপাণি,
মৃত্যুসিন্ধুসন্তর শঙ্কর শঙ্কর ॥
জয় ভৈরব
Work
Language
jaẏ bhairab, jaẏ śhaṅkar!
jaẏ jaẏ jaẏ pralaẏaṅkar, śhaṅkar śhaṅkar ||
jaẏ saṁśhaẏabhedan, jaẏ bandhanachhedan,
jaẏ saṅkaṭasaṁhar śhaṅkar śhaṅkar ||
timirahṛdbidāraṇ jbaladagninidāruṇ,
maruśhmaśhānasañchar śhaṅkar śhaṅkar!
bajraghoṣhbāṇī, rudr, śhūlpāṇi,
mṛtyusindhusantar śhaṅkar śhaṅkar ||