জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই,
ছাড়াতে গেলে ব্যথা বাজে।
মুক্তি চাহিবারে তোমার কাছে যাই
চাহিতে গেলে মরি লাজে।
জানি হে তুমি মম জীবনে শ্রেয়তম,
এমন ধন আর নাহি যে তোমা-সম,
তবু যা ভাঙাচোরা ঘরেতে আছে পোরা
ফেলিয়া দিতে পারি না যে॥
তোমারে আবরিয়া ধুলাতে ঢাকে হিয়া
মরণ আনে রাশি রাশি,
আমি যে প্রাণ ভরি তাদের ঘৃণা করি
তবুও তাই ভালোবাসি।
এতই আছে বাকি, জমেছে এত ফাঁকি,
কত যে বিফলতা, কত যে ঢাকাঢাকি,
আমার ভালো তাই চাহিতে যবে যাই
ভয় যে আসে মনোমাঝে॥
জড়ায়ে আছে বাধা
Work
Language
jar̤āẏe āchhe bādhā, chhār̤āẏe yete chāi,
chhār̤āte gele byathā bāje|
mukti chāhibāre tomār kāchhe yāi
chāhite gele mari lāje|
jāni he tumi mam jībne śhreẏatam,
eman dhan ār nāhi ye tomā-sam,
tabu yā bhāṅāchorā gharete āchhe porā
pheliẏā dite pāri nā ye||
tomāre ābariẏā dhulāte ḍhāke hiẏā
maraṇ āne rāśhi rāśhi,
āmi ye prāṇ bhari tāder ghṛṇā kari
tabuo tāi bhālobāsi|
eta̮i āchhe bāki, jamechhe et phām̐ki,
kat ye biphaltā, kat ye ḍhākāḍhāki,
āmār bhālo tāi chāhite yabe yāi
bhaẏ ye āse manomājhe||