Jantaar beyaadbee

জনতার বেয়াদবী
Year
Language

জনতার এ বড্ড বাড়াবাড়ি
আমাদের দুই নেত্রীর নামে করে মারামারি
আমি জানি, আমি জানি, আমার দু’চোখের মণি
কোনদিন করেনি তো ঝগড়াঝাঁটি কাট্টি-আড়ি

জনতা তোমায় তুমি প্রশ্ন করো
কি পাবার জন্যে তুমি কার ইশারায় মরতে পারো
শোনো বলি তোমায় যারা ভাগ করেছে দলে দলে
বোঝোনি তারা সবাই হাত মেলানো তলে তলে

ভালো করে খেয়াল করো আমাদের দু’ মহারাণী
তাহাদের জন্মদিনে পাঠাচ্ছে শুভেচ্ছা বাণী
এখানে সেখানে কোন অনুষ্ঠানে দেখা হলে
দু’জনেই আগ বাড়িয়ে হাসিমুখে কথা বলে

দু’জনার জন্যে জানি দু’জনারই পরান কাঁদে
জনতা বোকার মতন পা দিয়েছো কাহার ফাঁদে
দু’জনার একজনও তো চায় না কারোর একটু ক্ষতি
জনতা তোমার কেন ঝগড়াঝাঁটির এ দুর্মতি

ওরা তো পরস্পর-কে বন্ধু ডাকে
তোমাদের মধ্যে কেন সকাল বিকেল ঝগড়া লাগে
শোনো বলি ওরা দুজন মিলে মিশে ভালোই আছে
পুলিশের তাড়া খেয়ে তুমিই শুধু উঠলে গাছে

ঘনিষ্ঠ বন্ধু বলেই তর্কাতর্কি মাঝে মাঝে
সোহাগ আছে দুই সখীতে, মান অভিমান তাইতো সাজে
তাই বলে শত্রু তারা, এমন কথা কে বলেছে?
বাজি ধরে বলতে পারি, ভুল বুঝেছে, ভুল বকেছে

জনতা তোমার মাথায় শুধুই বুঝি গোবর পোরা
নিজেকে প্রশ্ন করো কার জন্যে খাটছো ভাড়া
মিছে মিছে বোকার মতন নিজের পায়ে কুড়োল মেরে
নিজেদের মধ্যে কোনও লাভ হবে না লড়াই করে

জনতা এখন থেকে ওসব ছাড়ো
আমাদের উদারপন্থী নেত্রীদ্বেয়র দু’হাত ধরো
শোনো বলি এখন থেকে আর কোরো না চুলোচুলি

jantār e baḍḍ bār̤ābār̤i
āmāder dui netrīr nāme kare mārāmāri
āmi jāni, āmi jāni, āmār du’chokher maṇi
kondin kareni to jhagr̤ājhām̐ṭi kāṭṭi-ār̤i

jantā tomāẏ tumi praśhn karo
ki pābār janye tumi kār iśhārāẏ marte pāro
śhono bali tomāẏ yārā bhāg karechhe dale dale
bojhoni tārā sabāi hāt melāno tale tale

bhālo kare kheẏāl karo āmāder du’ mahārāṇī
tāhāder janmadine pāṭhāchchhe śhubhechchhā bāṇī
ekhāne sekhāne kon anuṣhṭhāne dekhā hale
du’janei āg bār̤iẏe hāsimukhe kathā bale

du’janār janye jāni du’janāra̮i parān kām̐de
jantā bokār matan pā diẏechho kāhār phām̐de
du’janār ekajanao to chāẏ nā kāror ekṭu kṣhati
jantā tomār ken jhagr̤ājhām̐ṭir e durmati

orā to paraspar-ke bandhu ḍāke
tomāder madhye ken sakāl bikel jhagr̤ā lāge
śhono bali orā dujan mile miśhe bhāloi āchhe
puliśher tār̤ā kheẏe tumii śhudhu uṭhle gāchhe

ghaniṣhṭh bandhu balei tarkātarki mājhe mājhe
sohāg āchhe dui sakhīte, mān abhimān tāito sāje
tāi bale śhatru tārā, eman kathā ke balechhe?
bāji dhare balte pāri, bhul bujhechhe, bhul bakechhe

jantā tomār māthāẏ śhudhui bujhi gobar porā
nijeke praśhn karo kār janye khāṭchho bhār̤ā
michhe michhe bokār matan nijer pāẏe kur̤ol mere
nijeder madhye konao lābh habe nā lar̤āi kare

jantā ekhan theke osab chhār̤o
āmāder udārapanthī netrīdbeẏar du’hāt dharo
śhono bali ekhan theke ār koro nā chulochuli