তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস –
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদীন তোর প্রদীপ ভরা জ্বিনে –
কেন বুঝতে যাস আমায় সাজানো ম্যাগাজিনে?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে।
তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশান,
একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন।
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি।
তোকে আলোর আলপিন দিতে পারি,
তোকে বসন্তের দিন দিতে পারি ।
আমাকে খুঁজে দে জল ফড়িং।
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,
শূন্যে ঘুরোর কল সব মিথ্যে আহামরি।
একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর অদ্ভুত এ অহংকার।
তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি,
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি।
তোকে আলোর আলপিন দিতে পারি,
তোকে বসন্তের দিন দিতে পারি ।
আমাকে খুঁজে দে জল ফড়িং।
tui chirdin tor darjā khule thākis –
abādh ānāgonār hiseb ken rākhis?
sākṣhāt ālādīn tor pradīp bharā jbine –
ken bujhte yās āmāẏ sājāno myāgājine?
bhejā relgār̤i haẏato sabuj chhum̐ẏe phele,
ār sārāṭā path bhīṣhaṇ khāmakheẏāle chale|
tārpar beroẏ megh ār tārāẏ bharā sṭeśhān,
ekṭu thāmte chāẏ premiker insapireśhan|
tor e sakāl ghum bheṅe dite pāri,
tor e bikel ghur̤i chhim̐r̤e dite pāri|
toke ālor ālpin dite pāri,
toke basanter din dite pāri |
āmāke khum̐je de jal phar̤iṁ|
chhum̐r̤e phele de tor galp balā ghar̤i,
śhūnye ghuror kal sab mithye āhāmri|
ekṭu śhunte chāi tor pām̐jar bhāṅgā chitkār,
any gāner sur adbhut e ahaṁkār|
tor e sakāl ghum bheṅe dite pāri,
tor e bikel ghur̤i chhim̐r̤e dite pāri|
toke ālor ālpin dite pāri,
toke basanter din dite pāri |
āmāke khum̐je de jal phar̤iṁ|