Jagter naath tumi tumi prabhu premamay

জগতের নাথ তুমি তুমি প্রভু প্রেমময়
Language

জগতের নাথ তুমি, তুমি প্রভু প্রেমময়।
আমি জগতের বাহিরে নহি দেহ চরণে আশ্রয়।।
যাহাদের তরে আমি খাটিনু দিবস-রাতি,
(আমার)যাবার বেলায় কেহ তাদের হ’ল না সাথের সাথি।
সম্পদ মোর পাঁচ ভূতে খায়, কর্ম কেবল সঙ্গে রয়।।
ভুলিয়া সংসার মোহে লই নাই তোমারি নাম –
তরাতে এমন পাপী পাবে না হে ঘনশ্যাম।
শুনেছি তোমারে যদি কাঁদিয়া কেহ ডাকে –
তুমি অমনি তারে কর ক্ষমা চরণে রাখ তাকে।
আমি সেই আশাতে এসেছি নাথ যদি তব কৃপা হয়।।

jagter nāth tumi, tumi prabhu premamaẏ|
āmi jagter bāhire nahi deh charṇe āśhraẏ||
yāhāder tare āmi khāṭinu dibas-rāti,
(āmār)yābār belāẏ keh tāder ha’la nā sāther sāthi|
sampad mor pām̐ch bhūte khāẏ, karm kebal saṅge raẏ||
bhuliẏā saṁsār mohe la̮i nāi tomāri nām –
tarāte eman pāpī pābe nā he ghanaśhyām|
śhunechhi tomāre yadi kām̐diẏā keh ḍāke –
tumi amni tāre kar kṣhamā charṇe rākh tāke|
āmi sei āśhāte esechhi nāth yadi tab kṛpā haẏ||