Jagte aanandayajnyae

জগতে আনন্দযজ্ঞে
Work
Language

জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ।
        ধন্য হল ধন্য হল মানবজীবন॥
নয়ন আমার রূপের পুরে    সাধ মিটায়ে বেড়ায় ঘুরে,
      শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন॥
    তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি--
    গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি।
এখন সময় হয়েছে কি?      সভায় গিয়ে তোমায় দেখি
    জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন॥

jagte ānandayajñe āmār nimantraṇ|
        dhany hal dhany hal mānabajīban||
naẏan āmār rūper pure    sādh miṭāẏe ber̤āẏ ghure,
      śhrabaṇ āmār gabhīr sure haẏechhe magan||
    tomār yajñe diẏechh bhār, bājāi āmi bām̐śhi--
    gāne gāne gem̐the ber̤āi prāṇer kānnāhāsi|
ekhan samaẏ haẏechhe ki?      sabhāẏ giẏe tomāẏ dekhi
    jaẏadhbani śhuniẏe yāb e mor nibedan||