জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে
জগৎ জুড়ে উদার সুরে আনন্দগান বাজে,
সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া-মাঝে।
বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো,
হৃদয়সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে।
নয়নদুটি মেলিলে কবে পরান হবে খুশি,
যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি।
রয়েছ তুমি, এ কথা কবে জীবন-মাঝে সহজ হবে,
আপনি কবে তোমারি নাম ধ্বনিবে সব কাজে।
jagat jur̤e udār sure ānandagān bāje,
se gān kabe gabhīr rabe bājibe hiẏā-mājhe|
bātās jal ākāśh ālo sabāre kabe bāsib bhālo,
hṛdaẏasbhā jur̤iẏā tārā basibe nānā sāje|
naẏanduṭi melile kabe parān habe khuśhi,
ye path diẏā chaliẏā yāb sabāre yāb tuṣhi|
raẏechh tumi, e kathā kabe jīban-mājhe sahaj habe,
āpni kabe tomāri nām dhbanibe sab kāje|