Jaani jaani tomaar

জানি জানি তোমার
Work
Language

জানি জানি       তোমার প্রেমে সকল প্রেমের বাণী মেশে,
আমি        সেইখানেতেই মুক্তি খুঁজি দিনের শেষে ॥
সেথায় প্রেমের চরম সাধন,  যায় খসে তার সকল বাঁধন--
মোর    হৃদয়পাখির গগন তোমার হৃদয়দেশে ॥
ওগো,  জানি আমার শ্রান্ত দিনের সকল ধারা
তোমার গভীর রাতের শান্তিমাঝে ক্লান্তিহারা।
আমার দেহে ধরার পরশ   তোমার সুধায় হল সরস--
আমার  ধুলারই ধন তোমার মাঝে নূতন বেশে ॥

jāni jāni       tomār preme sakal premer bāṇī meśhe,
āmi        seikhānetei mukti khum̐ji diner śheṣhe ||
sethāẏ premer charam sādhan,  yāẏ khase tār sakal bām̐dhan--
mor    hṛdaẏapākhir gagan tomār hṛdaẏadeśhe ||
ogo,  jāni āmār śhrānt diner sakal dhārā
tomār gabhīr rāter śhāntimājhe klāntihārā|
āmār dehe dharār paraśh   tomār sudhāẏ hal saras--
āmār  dhulāra̮i dhan tomār mājhe nūtan beśhe ||