জানি, জানি হল যাবার আয়োজন--
তবু, পথিক, থামো থামো কিছুক্ষণ।
শ্রাবণগগন বারি-ঝরা,
কাননবীথি ছায়ায় ভরা,
শুনি জলের ঝরোঝরে যূথীবনের ফুল-ঝরা ক্রন্দন॥
যেয়ো-- যখন বাদলশেষের পাখি
পথে পথে উঠবে ডাকি ডাকি।
শিউলিবনের মধুর স্তবে
জাগবে শরৎলক্ষ্ণী যবে,
শুভ্র আলোর শঙ্খরবে পরবে ভালে মঙ্গলচন্দন॥
জানি, জানি হল
Work
Language
jāni, jāni hal yābār āẏojan--
tabu, pathik, thāmo thāmo kichhukṣhaṇ|
śhrābaṇaggan bāri-jharā,
kānanbīthi chhāẏāẏ bharā,
śhuni jaler jharojhre yūthībner phul-jharā krandan||
yeẏo-- yakhan bādalaśheṣher pākhi
pathe pathe uṭhbe ḍāki ḍāki|
śhiulibner madhur stabe
jāgbe śharatlakṣhṇī yabe,
śhubhr ālor śhaṅkharbe parbe bhāle maṅgalachandan||