Jaani go, din

জানি গো, দিন
Work
Language

জানি গো, দিন যাবে এ দিন যাবে।
     একদা কোন্‌ বেলাশেষে মলিন রবি করুণ হেসে
          শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে চাবে ॥
     পথের ধারে বাজবে বেণু,         নদীর কূলে চরবে ধেনু,
          আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে--
              তবুও দিন যাবে এ দিন যাবে ॥
     তোমার কাছে আমার এ মিনতি
যাবার আগে জানি যেন  আমায় ডেকেছিল কেন
     আকাশ-পানে নয়ন তুলে শ্যামল বসুমতী।
কেন নিশার নীরবতা          শুনিয়েছিল তারার কথা,
          পরানে ঢেউ তুলেছিল কেন দিনের জ্যোতি--
              তোমার কাছে আমার এই মিনতি ॥
                   সাঙ্গ যবে হবে ধরার পালা
          যেন আমার গানের শেষে         থামতে পারি শমে এসে--
          ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা
     এই জীবনের আলোকেতে   পারি তোমায় দেখে যেতে,
          পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা--
                   সাঙ্গ যবে হবে ধরার পালা ॥

jāni go, din yābe e din yābe|
     ekdā kon‌ belāśheṣhe malin rabi karuṇ hese
          śheṣh bidāẏer chāoẏā āmār mukher pāne chābe ||
     pather dhāre bājbe beṇu,         nadīr kūle charbe dhenu,
          āṅināte khelbe śhiśhu, pākhirā gān gābe--
              tabuo din yābe e din yābe ||
     tomār kāchhe āmār e minti
yābār āge jāni yen  āmāẏ ḍekechhil ken
     ākāśh-pāne naẏan tule śhyāmal basumtī|
ken niśhār nīrabtā          śhuniẏechhil tārār kathā,
          parāne ḍheu tulechhil ken diner jyoti--
              tomār kāchhe āmār ei minti ||
                   sāṅg yabe habe dharār pālā
          yen āmār gāner śheṣhe         thāmte pāri śhame ese--
          chhaẏaṭi ṛtur phule phale bharte pāri ḍālā
     ei jībner ālokete   pāri tomāẏ dekhe yete,
          pariẏe yete pāri tomāẏ āmār galār mālā--
                   sāṅg yabe habe dharār pālā ||