Jaani ekdin aamaar jeebnee lekhaa habe

জানি একদিন আমার জীবনী লেখা হবে
Language

জানি একদিন আমার জীবনী লেখা হবে
সে জীবনী লিখে রেখো, তোমাদের গানের খাতায়।।

যেদিন রবো না আর তোমাদের মাঝে
যদি এই তানপুরা আর নাহি বাজে
তখন হঠাৎ যদি মনে পড়ে মোরে
গেয়ো শুধু মোর গান
যতটুকু লেখা থাকে তোমাদের স্মৃতির পাতায়।
জানি একদিন….।।

এ জনমে আমি ওগো
তোমাদের শুনেয়েছি গান
কখনও ভাবিনি তবু
তোমাদের কাছে কভু, পাবো প্রতিদান।
যাদের মুখের হাসি মেঘে আছে ঢেকে
জীবন কাহিনী যারা আঁখিজলে লেখে
আমার প্রেরণা সে তো তাদেরই সে ব্যথা
আমারই গানের সুরে তাদেরই সে ব্যাকুলতা
ঝড় হয়ে আকাশ মাতায়।
জানি একদিন…।।

jāni ekdin āmār jībnī lekhā habe
se jībnī likhe rekho, tomāder gāner khātāẏ||

yedin rabo nā ār tomāder mājhe
yadi ei tānpurā ār nāhi bāje
takhan haṭhāt yadi mane par̤e more
geẏo śhudhu mor gān
yatṭuku lekhā thāke tomāder smṛtir pātāẏ|
jāni ekdin….||

e janme āmi ogo
tomāder śhuneẏechhi gān
kakhanao bhābini tabu
tomāder kāchhe kabhu, pābo pratidān|
yāder mukher hāsi meghe āchhe ḍheke
jīban kāhinī yārā ām̐khijle lekhe
āmār prerṇā se to tādera̮i se byathā
āmāra̮i gāner sure tādera̮i se byākultā
jhar̤ haẏe ākāśh mātāẏ|
jāni ekdin…||