Jaago baamlaadesh

জাগো বাংলাদেশ
Work
Year
Language

ডাকছে তোমায় বিজয়
ছুটে আসো এখনি
পৃথিবীকে দাও শুনিয়ে
বাংলা মায়ের ধ্বনি
করোনা ভয়
রাখো প্রত্যয়
দুচোখে স্বপ্ন অশেষ

জাগো জাগো দেশ
জাগো বাংলাদেশ
চারিদিকে দাও ছড়িয়ে লাল সবুজের রেশ

আকাশ ছোয়া ঋতু সম
বারো আগে বারো
দামাল ছেলে রুখবে তোমায়
নেই তো সাধ্য কারো
করোনা ভয়
রাখো প্রত্যয়
দুচোখে স্বপ্ন অশেষ

জাগো জাগো দেশ
জাগো বাংলাদেশ
চারিদিকে দাও ছড়িয়ে লাল সবুজের রেশ
কোটি প্রাণের আশা পূরন করতে হবে আজি
বিশ্ব জয়ের শপথ নিয়ে ধরতে হবে বাজি
করোনা ভয়
রাখো প্রত্যয়
দুচোখে স্বপ্ন অশেষ

জাগো জাগো দেশ
জাগো বাংলাদেশ
চারিদিকে দাও ছড়িয়ে লাল সবুজের রেশ

ḍākchhe tomāẏ bijaẏ
chhuṭe āso ekhni
pṛthibīke dāo śhuniẏe
bāṁlā māẏer dhbani
karonā bhaẏ
rākho pratyaẏ
duchokhe sbapn aśheṣh

jāgo jāgo deśh
jāgo bāṁlādeśh
chāridike dāo chhar̤iẏe lāl sabujer reśh

ākāśh chhoẏā ṛtu sam
bāro āge bāro
dāmāl chhele rukhbe tomāẏ
nei to sādhy kāro
karonā bhaẏ
rākho pratyaẏ
duchokhe sbapn aśheṣh

jāgo jāgo deśh
jāgo bāṁlādeśh
chāridike dāo chhar̤iẏe lāl sabujer reśh
koṭi prāṇer āśhā pūran karte habe āji
biśhb jaẏer śhapath niẏe dharte habe bāji
karonā bhaẏ
rākho pratyaẏ
duchokhe sbapn aśheṣh

jāgo jāgo deśh
jāgo bāṁlādeśh
chāridike dāo chhar̤iẏe lāl sabujer reśh