জাগে নাথ জোছনারাতে--
জাগো, রে অন্তর, জাগো ॥
তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
নিমেষহারা আঁখিপাতে ॥
নীরব চন্দ্রমা নীরব তারা নীরব গীতরসে হল হারা--
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে--
জাগে রে সুন্দর সাথে ॥
জাগে নাথ জোছনারাতে
Work
Language
jāge nāth jochhanārāte--
jāgo, re antar, jāgo ||
tām̐hāri pāne chāho mugdhaprāṇe
nimeṣhhārā ām̐khipāte ||
nīrab chandramā nīrab tārā nīrab gītarse hal hārā--
jāge basundharā, ambar jāge re--
jāge re sundar sāthe ||