জাগ' আলসশয়নবিলগ্ন।
জাগ' তামসগহননিমগ্ন॥
ধৌত করুক করুণারুণবৃষ্টি সুপ্তিজড়িত যত আবিল দৃষ্টি,
জাগ' দুঃখভারনত উদ্যমভগ্ন॥
জ্যোতিসম্পদ তরি দিক চিত্ত ধনপ্রলোভননাশন বিত্ত,
জাগ' পুণ্যবসন পর' লজ্জিত নগ্ন॥
জাগ' আলসশয়নবিলগ্ন
Work
Language
jāg' ālasaśhaẏanabilagn|
jāg' tāmasagahananimagn||
dhaut karuk karuṇāruṇabṛṣhṭi suptijr̤it yat ābil dṛṣhṭi,
jāg' duḥkhabhārnat udyamabhagn||
jyotisampad tari dik chitt dhanapralobhananāśhan bitt,
jāg' puṇyabsan par' lajjit nagn||