ইহাদের করো আশীর্বাদ ।
ধরায় উঠিছে ফুটি ক্ষুদ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ ।
এই হাসিমুখগুলি হাসি পাছে যায় ভুলি,
পাছে ঘেরে আঁধার প্রমাদ,
ইহাদের কাছে ডেকে বুকে রেখে, কোলে রেখে,
তোমরা করো গো আশীর্বাদ ।
বলো, ‘সুখে যাও চলে ভবের তরঙ্গ দ’লে
স্বর্গ হতে আসুক বাতাস–
সুখ দু:খ কোরো হেলা, সে কেবল ঢেউখেলা
নাচিবে তোদের চারিপাশ ।’
ihāder karo āśhīrbād |
dharāẏ uṭhichhe phuṭi kṣhudr prāṇguli, nandaner enechhe saṁbād |
ei hāsimukhguli hāsi pāchhe yāẏ bhuli,
pāchhe ghere ām̐dhār pramād,
ihāder kāchhe ḍeke buke rekhe, kole rekhe,
tomrā karo go āśhīrbād |
balo, ‘sukhe yāo chale bhaber taraṅg da’le
sbarg hate āsuk bātās–
sukh du:kha koro helā, se kebal ḍheukhelā
nāchibe toder chāripāśh |’