হৃদয়ের মণি আদরিণী মোর, আয় লো কাছে আয়।
মিশাবি জোছনাহাসি রাশি রাশি মৃদু মধু জোছনায়।
মলয় কপোল চুমে ঢলিয়া পড়িছে ঘুমে,
কপোলে নয়নে জোছনা মরিয়া যায়।
যমুনালহরীগুলি চরণে কাঁদিতে চায়॥
হৃদয়ের মণি আদরিণী
Work
Language
hṛdaẏer maṇi ādriṇī mor, āẏ lo kāchhe āẏ|
miśhābi jochhanāhāsi rāśhi rāśhi mṛdu madhu jochhanāẏ|
malaẏ kapol chume ḍhaliẏā par̤ichhe ghume,
kapole naẏane jochhnā mariẏā yāẏ|
yamunālaharīguli charṇe kām̐dite chāẏ||