হৃদয়ে তোমার দয়া যেন পাই।
সংসারে যা দিবে মানিব তাই,
হৃদয়ে তোমায় যেন পাই ॥
তব দয়া জাগিবে স্মরণে
নিশিদিন জীবনে মরণে,
দুঃখে সুখে সম্পদে বিপদে তোমারি দয়া-পানে চাই--
তোমারি দয়া যেন পাই ॥
তব দয়া শান্তির নীরে অন্তরে নামিবে ধীরে।
তব দয়া মঙ্গল-আলো
জীবন-আঁধারে জ্বালো--
প্রেমভক্তি মম সকল শক্তি মম তোমারি দয়ারূপে পাই,
আমার ব'লে কিছু নাই ॥
hṛdaẏe tomār daẏā yen pāi|
saṁsāre yā dibe mānib tāi,
hṛdaẏe tomāẏ yen pāi ||
tab daẏā jāgibe smarṇe
niśhidin jībne marṇe,
duḥkhe sukhe sampade bipde tomāri daẏā-pāne chāi--
tomāri daẏā yen pāi ||
tab daẏā śhāntir nīre antare nāmibe dhīre|
tab daẏā maṅgal-ālo
jīban-ām̐dhāre jbālo--
premabhakti mam sakal śhakti mam tomāri daẏārūpe pāi,
āmār ba'le kichhu nāi ||