হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা,
হে বন্ধু আমার,
সে পুণ্যতীর্থের যিনি জাগ্রত দেবতা
তাঁরে নমস্কার ॥
বিশ্বলোক নিত্য যাঁর শাশ্বত শাসনে
মরণ উত্তীর্ণ হয় প্রতি ক্ষণে ক্ষণে,
আবর্জনা দূরে যায় জরাজীর্ণতার,
তাঁরে নমস্কার ॥
যুগান্তের বহ্নিস্নানে যুগান্তরদিন
নির্মল করেন যিনি, করেন নবীন,
ক্ষয়শেষে পরিপূর্ণ করেন সংসার,
তাঁরে নমস্কার।
পথযাত্রী জীবনের দুঃখে সুখে ভরি
অজানা উদ্দেশ-পানে চলে কালতরী,
ক্লান্তি তার দূর করি করিছেন পার,
তাঁরে নমস্কার ॥
hṛdaẏe hṛdaẏ āsi mile yāẏ yethā,
he bandhu āmār,
se puṇyatīrther yini jāgrat debtā
tām̐re namaskār ||
biśhbalok nity yām̐r śhāśhbat śhāsne
maraṇ uttīrṇ haẏ prati kṣhaṇe kṣhaṇe,
ābarjanā dūre yāẏ jarājīrṇatār,
tām̐re namaskār ||
yugānter bahnisnāne yugāntardin
nirmal karen yini, karen nabīn,
kṣhaẏaśheṣhe paripūrṇ karen saṁsār,
tām̐re namaskār|
pathayātrī jībner duḥkhe sukhe bhari
ajānā uddeśh-pāne chale kālatrī,
klānti tār dūr kari karichhen pār,
tām̐re namaskār ||